হানিয়াকে হত্যায় ব্যবহৃত বোমাটি ২ মাস আগে তেহরানের গেস্ট হাউসে রাখা হয়েছিল

হানিয়াকে হত্যায় ব্যবহৃত বোমাটি ২ মাস আগে তেহরানের গেস্ট হাউসে রাখা হয়েছিল - ছবি : নিউজমিডিয়া24

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করা হয়নি। বরং ইরানের রাজধানী তেহরানের যে গেস্ট হাউসের যে কক্ষে তিনি নিহত হন, সেখানে একটি অত্যাধুনিক, দূর-নিয়ন্ত্রিত বোমা প্রায় দুই মাস আগে রাখা হয়েছিল। সেটিতে বিস্ফোরণ ঘটিয়েই বুধবার এক দেহরক্ষীসহ হানিয়াকে হত্যা করা হয় বলে বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে।

প্রতিবেদনে এক আমেরিকান এবং সাত মধ্যপ্রাচ্য কর্মকর্তার উদ্ধৃতি প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কোরের (আইআরজিসি) দুজন সদস্যও রয়েছেন।

আরো সংবাদ


AD HERE