রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ মোস্তফা সরয়ার ফারুকীর

আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ মোস্তফা সরয়ার ফারুকীর - ছবি : নিউজমিডিয়া24

শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার দুপুরে তিনি তার ভেরিফায়েড ফেইবুক পেইজে লেখেন, ‘আপনারা যারা ভাবছেন আন্দোলনটা স্রেফ একটা চাকরির জন্য, তারা বোকার স্বর্গে আছেন।’

তিনি লেখেন, ‘আপনারা এর (আন্দোলনের) সবগুলা স্লোগান খেয়াল করেন। দেখবেন, এই আন্দোলন নাগরিকের সম-মর্যাদার জন্য। এই আন্দোলন নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে না বাঁচার জন্য। এই আন্দোলন রাষ্ট্রক্ষমতায় যারা আছেন তাদের মনে করিয়ে দেয়ার জন্য যে দেশের মালিক তারা না।’

তিনি আরো বলেন, ‘দেশের আসল মালিক জনগণ এবং সেই জনগণকে রাষ্ট্র যে পাত্তা দেয় না, এই আন্দোলন সেটার বিরুদ্ধেও একটা বার্তা। রাষ্ট্র জনগণকে কেনও পাত্তা দেয় না, এই আন্দোলনকারীরা সেটাও বোঝে। যে কারণে ভোটের বিষয়টাও স্লোগান আকারে শুনেছি।

আরো সংবাদ


AD HERE