কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেফতার নিয়ে জাতিসঙ্ঘের উদ্বেগ প্রকাশ
- ৩০ জুলাই ২০২৪, ১৫ শ্রাবণ ১৪৩১, ২৩ মহররম ১৪৪৬
জাতিসঙ্ঘ মুখপাত্র স্টেফান ডুজারিক সোমবার (২৯ জুলাই) বলেছেন, জাতিসঙ্ঘ মহাসচিব সাম্প্রতিক ছাত্র আন্দোলন ঘিরে হাজার হাজার যুবক এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের গ্রেফতারের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। ডুজারিক বলেন, অ্যান্তনি গুতেরেস নতুন করে ছাত্র বিক্ষোভের খবর পেয়েছেন এবং শান্তি ও সংযমের জন্য পুনরায় আহ্বান জানিয়েছেন।
ডুজারিক বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ এবং নিরাপত্তা বাহিনীর মাত্রারিক্ত শক্তি প্রয়োগের খবরে তিনি শঙ্কিত।
আরো সংবাদ
AD HERE



