গুলি ও সহিংসতায় নিহত ২৬৬ জনের নির্দিষ্ট তথ্য
- ২৯ জুলাই ২০২৪, ১৪ শ্রাবণ ১৪৩১, ২২ মহররম ১৪৪৬
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র সৃষ্ট সহিংস পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ব্রাশফায়ার ও সংঘর্ষে ২৬৬ জন নিহত হওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। সরকারি-বেসরকারি হাসপাতাল সূত্র থেকে পাওয়া এ তালিকা নিহতদের পূর্ণাঙ্গ তালিকা নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র অনুসারে, আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও সহিংসতায় নিহতদের মধ্যে অনেকের লাশ হাসপাতালে না নিয়ে দাফন করা হয়েছে। তাৎক্ষণিক পরীক্ষায় মৃত্যু নিশ্চিত হওয়ার পর এসব লাশ হাসপাতালে গ্রহণ না করে আত্মীয়দের কাছে ফেরত দেয়া হয়েছে, যাদের ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়েছে বলে জানা গেছে।
আরো সংবাদ
AD HERE



