পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী - ছবি : নিউজমিডিয়া24

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেয়া হবে।

শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হলেই ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে।

এ বিষয়ে শনিবার (২৭ জুলাই) আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হতে পারে বলেও জানান তিনি।

আরো সংবাদ


AD HERE