ঢাকার রাস্তায় ‘ইউএন’ লেখা সেনাবাহিনীর সাঁজোয়া যান নিয়ে বিতর্ক

ঢাকার রাস্তায় ‘ইউএন’ লেখা সেনাবাহিনীর সাঁজোয়া যান নিয়ে বিতর্ক - ছবি : নিউজমিডিয়া24

বাংলাদেশে বিক্ষোভ দমনের জন্য কারফিউ জারির পর ঢাকার রাস্তায় সেনাবাহিনী টহল দেয়ার সময় ইউএন (ইউনাইটেড ন্যাশনস) লেখা সাঁজোয়া যান ব্যবহার নিয়ে শোরগোল তৈরি হয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের ধারণ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ঢাকার কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেল স্টেশনের সামনে দিয়ে সেনাবাহিনীর একটি সাঁজোয়া যান যাচ্ছে। সেটির রং সাদা এবং সেখানে ইউএন (ইউনাইটেড ন্যাশনস) লেখা রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে নিয়োজিত জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনীর সরঞ্জামে ‘ইউএন’ লেখা থাকে এবং সেসব সামরিক সরঞ্জাম সাদা রঙের হয়ে থাকে।

আরো সংবাদ


AD HERE