রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান দেখতে চায় বাংলাদেশের বন্ধু ও অংশীদাররা : হোয়াইটলি

বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান দেখতে চায় বাংলাদেশের বন্ধু ও অংশীদাররা : হোয়াইটলি - ছবি : নিউজমিডিয়া24

বাংলাদেশের সব বন্ধু ও অংশীদার বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান এবং আরো সহিংসতা ও রক্তপাত এড়াতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের সংক্ষিপ্ত বক্তব্য শেয়ার করেন তিনি।

হোয়াইটলি লেখেন, ‘এই সপ্তাহে আমি অনেক মেধাবী বাংলাদেশী শিক্ষার্থীর সাথে দেখা করেছি।’

তিনি পোস্টে আরো লেখেন, ‘সব বন্ধু ও অংশীদার বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান এবং আরো সহিংসতা ও রক্তপাত এড়াতে চায়।’

সূত্র : ইউএনবি

আরো সংবাদ


AD HERE