আজ সারাদেশে কমপ্লিট শাটডাউন

আজ সারাদেশে কমপ্লিট শাটডাউন - ছবি : নিউজমিডিয়া24

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বুধবার বিকেলে ফেসবুক পোস্টে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।

তে বলা হয়, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে ১৮ জুলাই বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি।

এই ঘোষণায় জানানো হয়েছে, শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, এ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়িও চলবে না।

আরো সংবাদ


AD HERE