শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

ইতিহাস গড়ে ইউরোর রাজা স্পেন

ইতিহাস গড়ে ইউরোর রাজা স্পেন - ছবি : নিউজমিডিয়া24

ইতিহাস গড়ল স্পেন। বনে গেল ইউরোর রাজা। আরো একবার ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তাদের, হারানো সিংহাসন পুনরুদ্ধার করল তারা। ইংলিশদের আক্ষেপে পুড়িয়ে চর্তুথবারের মতো দখলে নিলো ইউরো শিরোপা। ইউরোর ইতিহাসে যা পারেনি আর কোনো দল!

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয় এই দুই জায়ান্ট। প্রথমার্ধে ঢিমেতালে ফুটবল হলেও দ্বিতীয়ার্ধে লড়াই হয় জমজমাট। যেখানে শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেছে স্পেন। শিরোপা পুনরুদ্ধার করেছে ১২ বছর পর।

আরো সংবাদ


AD HERE