শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

সমাবেশে গুলি! ট্রাম্প বললেন, তিনি ভালো আছেন

সমাবেশে গুলি! ট্রাম্প বললেন, তিনি ভালো আছেন - ছবি : নিউজমিডিয়া24

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলির পর তাকে নিরাপত্তা বাহিনীর লোকজন নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাটলারে দৃশ্যত বন্দুকের গুলির শব্দের পর ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী অভিযান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তাকে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং তিনি ভালো আছেন।

মুখপাত্র স্টিভেন চেউঙ্গ এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আইন প্রয়োগকারী এবং যারা প্রথমে এগিয়ে এসে এই ঘৃণ্য কর্মকাণ্ডের সময়ে দ্রুত ব্যবস্থা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান। মুখপাত্র আরো বলেন , তিনি ভালো আছেন এবং একটি স্থানীয় চিকিত্সা কেন্দ্রে তার পরীক্ষা করা হচ্ছে । আরো বিস্তারিত খবর আসছে।

এই সাবেক প্রেসিডেন্ট এবং সম্ভবত রিপাবলিকান মনোনীত প্রার্থী তার ভাষণের সময়ে সীমান্ত অতিক্রমণকারীদের সংখ্যা নির্দেশক একটি চার্ট তুলে ধরছিলেন। সোমবার রিপাবলিকান জাতীয় কনভেনশনের আগে এটি ছিল তার শেষ সমাবেশ। তখন সমবেত লোকজনের মধ্য দিয়ে শব্দ শোনা যায়। ট্রাম্প তার ডান হাত দিয়ে তার গাল স্পর্শ করার চেষ্টা করছিলেন। তার মুখে রক্ত দেখা যায়। তিনি দ্রুতই বক্তৃতা দেয়ার স্থানে নিচু হয়ে যান। তার সুরক্ষার দল মঞ্চে দ্রুতই পৌছে যায়, হাজার হাজার লোকের এই সমাবেশ থেকে চিত্কারের শব্দ শোনা যায়। তিনি দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাত তুলে ধরলে সমবেত লোকজন আনন্দ প্রকাশ করে।

আরো সংবাদ


AD HERE