বাংলাদেশ সব দিক থেকেই ডুবে গেছে : আমীর খসরু

বাংলাদেশ সব দিক থেকেই ডুবে গেছে : আমীর খসরু - ছবি : নিউজমিডিয়া24

তিনি বলেন,‘দেশ আর্থিকভাবে এবং রাজনৈতিকভাবে তো এমনি ডুবে গেছে। এখন আপনারা পানির ডুবা দেখতে পারছেন। প্রকৃত পক্ষে সবদিক থেকেই বাংলাদেশ ডুবে গেছে।’

ঢাকা শহরে টানা বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় জনদুর্ভোগের প্রসঙ্গ সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু বলেন, ‘ঢাকা শহর তো ডুবে যাবে। মেধাবী লোকজন তো আসতে পারছে না সামনের দিকে। যারা কাজ-কর্ম করেন এই প্ল্যানিং থেকে শুরু করে এটা বাস্তবায়ন পর্যন্ত, সেখানে তো কিছু মেধাবী লোককে উঠে আসতে হবে। সেটা তো হচ্ছে না। দলীয় লোকজন দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং বাংলাদেশও ডুববে।’

খসরু বলেন, কোটা বিষয়ে আমার বক্তব্য স্পষ্ট, এটি বাংলাদেশের মেধাবীদের ধ্বংস করতে চায়। যেভাবে তারা (আওয়ামী লীগ) সরকার চালাচ্ছে, যেভাবে শাসন ব্যবস্থা চালাচ্ছে, এরকম চল তে থাকলে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো ‍সুযোগ নেই, বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আজকের এই রেজিম ব্যবস্থায় বাংলাদেশকে একটা মেধাবী রাষ্ট্র হিসেবে দেখতে চায় এটা আমার মনে হচ্ছে না।’

আরো সংবাদ


AD HERE