১০১ টাকা দেনমোহরে রিশাদের বিয়ে

১০১ টাকা দেনমোহরে রিশাদের বিয়ে - ছবি : নিউজমিডিয়া24

সময়টা বেশ ভালো কাটছে রিশাদ হোসেনের। টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে তার মুগ্ধতার রেশ এখনো রয়েছে। ওই সময়টা আরো আনন্দঘন ও উপভোগ্য করে তুলতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি।

বুধবার জীবনের নতুন ইনিংস শুরু করেছেন রিশাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই নিশ্চিত করেছেন এই খবর। ২১ বছর ৩৬২ দিন বয়সে শুভ এই কাজ সমাধা করলেন রিশাদ।

ফেসবুক পোস্টে ‘গট ম্যারিড’ উল্লেখ করে রিশাদ লিখেছেন, বেশ রোমাঞ্চের সাথে আনন্দের সংবাদ জানাচ্ছি যে, আমি যুগলবন্দি জীবন শুরু করেছি। আমাদের ভবিষ্যৎ হোক ভালোবাসা, আনন্দ ও সীমাহীন আশীর্বাদে ভরপুর।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে তারকাখ্যাতি পাওয়া এই লেগ স্পিনার অবশ্য খুব জাঁকজমক আর আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান নয়, সাদাসিধেভাবেই সম্পন্ন করেছেন বিয়ের কাজ। গ্রাম্য পরিবেশেই হয়েছে আয়োজন।

আরো সংবাদ


AD HERE