রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

মেসির ১, আর্জেন্টিনার ২ : কোপার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়নরা

মেসির ১, আর্জেন্টিনার ২ : কোপার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়নরা - ছবি : নিউজমিডিয়া24

ফাইনালে আর্জেন্টিনা। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার শেষ ধাপে পৌঁছে গেছে তারা। কানাডার স্বপ্নযাত্রা থামিয়ে অপেক্ষা এখন কেবল উৎসবের। যদিও এখনো বাকি শেষ পরীক্ষা। তবে চ্যাম্পিয়ন হবে তো বটেই, এককভাবে দখলে নিবে কোপার সর্বোচ্চ শিরোপার রেকর্ডও।

মেটলাইফ স্টেডিয়ামে বুধবার ভোরে কানাডার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় তারা। যেখানে লিওনেল মেসি আর হুলিয়ান আলভারেজের গোলে ২-০ গোলের জয় পেয়েছে আলবিসেলেস্তারা। কানাডাকে বিদায় করে নিশ্চিত করেছে ফাইনাল।

আর্জেন্টিনায় খালি হাতে ফিরতে চান না এমিলিয়ানো মার্তিনেজ। ইকুয়েডরের বিপক্ষে দুটি পেনাল্টি সেভ করে দলকে সেমিফাইনালে তুলে এমনটিই জানিয়েছিলেন ম্যাচের নায়ক। তার সেই স্বপ্ন পূরণের পথে আর মাত্র একটা কদমই বাকি।

আরো সংবাদ


AD HERE