ফ্রান্সে বাম বিপ্লবে ত্রিশঙ্কু পার্লামেন্টের শঙ্কা

ফ্রান্সে বাম বিপ্লবে ত্রিশঙ্কু পার্লামেন্টের শঙ্কা - ছবি : নিউজমিডিয়া24

ফরাসি নির্বাচনে বাম বিপ্লব! চমক দিয়ে ফ্রান্সের নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেল বামেদের ফ্রন্ট। যদিও একক সংখ্যাগরিষ্ঠতার ধারেকাছেও যেতে পারেনি। দ্বিতীয় রাউন্ডের ফলাফল গণনার পরে দেখা গেছে যে বামেদের ফ্রন্ট ১৮২টি আসনে জিতেছে। ১৬৮টি আসনে জিতেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জোট। আর মারিন ল্য পের অতি ডানপন্থী ন্যাশনাল র‍্যালি মাত্র ১৪৩টি আসন পেয়েছে। অর্থাৎ ম্যাজিক ফিগারের ধারেকাছে পৌঁছাতে পারেনি কোনো দল। ফ্রান্সের ৫৭৭টি আসনের জাতীয় সংসদ নিয়ন্ত্রণের জন্য ২৮৯টি আসন প্রয়োজন হয়। সেই পরিস্থিতিতে ফ্রান্সের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শুধু রাজনৈতিক নয়, সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, ত্রিশঙ্কু পার্লামেন্টের জেরে ফ্রান্সের অর্থনীতি, শেয়ার বাজার, বৈদেশিক নীতির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আজ ইস্তফা দেয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রী
সংসদ নির্বাচনে সেই ফলাফল সামনে আসার পরে সোমবারই ইস্তফা দেয়ার পরিকল্পনা করছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল। তিনি বলেন, ‘এই মুহূর্তের আমাদের দেশ অভূতপূর্ব রাজনৈতিক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। আর কয়েক সপ্তাহ পরেই বিশ্বকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে।’ উল্লেখ্য, এবার অলিম্পিক্স হচ্ছে ফ্রান্সের প্যারিসেই। আগামী ২৬ জুলাই থেকে শুরু হবে প্যারিস অলিম্পিক্স।

আরো সংবাদ


AD HERE