শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

সিনেমার ইতিহাসে দুই দশকের রেকর্ড ভাঙলো ‘তুফান’

সিনেমার ইতিহাসে দুই দশকের রেকর্ড ভাঙলো ‘তুফান’ - ছবি : নিউজমিডিয়া24

কোরবানি ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘তুফান’ সিনেমার ইতিহাসে দুই দশকের সব রেকর্ড ভেঙেছে। ইতোমধ্যে সিনেমাটি সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে ঝড় তুলার পাশাপাশি সর্বোচ্চ শোর রেকর্ড গড়েছে। তারপরও অগ্রিম টিকিট করতে গিয়েও তা মিলছে না। এ নিয়ে অনেক হলে টিকিট না পেয়ে দর্শকদের মধ্যে মারামারি ও হলে হামলার ঘটনাও ঘটছে। তবে সিনেমাটিতে এখন পর্যন্ত আয় কতো তা নিয়ে দর্শক ও সিনেমা সংশ্লিষ্টদের ব্যাপক আগ্রহ রয়েছে। তবে সপ্তাহ পেরোলেই ‘তুফান’ সিনেমার আয়ের রেকর্ড জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানান।

দেশের সিনেমা শিল্পে চরম দুর্দিনে হঠাৎ তুফানের এমন দর্শক প্রিয়তা পেছনে সিনেমার কাহিনী নির্মাণ কৌশল সফলতার পেছনে প্রধান ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক রায়হান রাফি। ছবিটি বাংলা সিনেমার অবস্থানকে কয়েক ধাপ ওপরে নিয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন। এত দিন মানুষ বাংলা ছবি বলতে যা বুঝত, তুফান সেই ভাবনাকে পাল্টে দেবে।

রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা শুরু থেকেই নানা কায়দায় আলোচনার তুঙ্গে ছিল। কারণ এবারই প্রথম ঢালিউড সিনেমায় শাকিব জুটি গড়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সাথে। এরপর সিনেমাটি ১২৯টি হলে মুক্তির টিকিট নিয়ে হুলস্তুল পড়ে যায়। মুক্তির ৫ দিন পরও ছবিটি হাউজফুল চলার সাথে টিকিট সংটক চলছে।

সিনেমাটিতে শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরো আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ।

আরো সংবাদ


AD HERE