বংশ মর্যাদার খেজুর গাছের দাম ১২ লাখ টাকা
- ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩০, ২১ জিলহজ ১৪৪৫
বৃক্ষমেলায় উত্তাপ ছড়াচ্ছে বংশ মর্যাদাপূর্ণ খেজুর গাছ। এ নিয়ে মেলা প্রাঙ্গণে এখন আলোচনা তুঙ্গে। রাজধানীর আগারগাঁওয়ে শুরু হওয়া জাতীয় এ বৃক্ষ মেলায় সবচেয়ে দামি খেজুর গাছটির দাম ১২ লাখ টাকা। অন্যটির দাম ১০ লাখ টাকা। এর পরই জিনসেং বট প্রজাতির বনসাইটির দাম চাওয়া হচ্ছে ১০ লাখ টাকা। এ ছাড়া মেলা শুরুর পর গত সোমবার পর্যন্ত ২২ দিনে মেলায় বিক্রি হয়েছে প্রায় ২১ লাখ গাছ।
আয়োজকরা জানান, এবারের মেলায় মোট ১২০টি স্টলের মাধ্যমে সরকারি-বেসরকারি ৮০টি প্রতিষ্ঠান ও নার্সারি অংশ নিয়েছে। মেলায় ঢাকার নার্সারির পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা নার্সারিগুলোও নিজেদের গাছের প্রদর্শনী ও বিক্রি করছে। তবে এর মধ্যে মেলা প্রাঙ্গণে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হলো দুটি খেজুর গাছ ও একটি বনসাই।



