শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

শেষ হলো বাংলাদেশ গেমসের কোয়ার্টার ফাইনাল

শেষ হলো বাংলাদেশ গেমসের কোয়ার্টার ফাইনাল - ছবি : ফাইম ফয়সাল

রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা শেষ হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দ্বিতীয় দিনের খেলা শুরু হয়ে চলে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত। দিনব্যাপী প্রায় অর্ধশতাধিক খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ফেডারেশনের সহসভাপতি নিজামউদ্দিন আহমেদ চৌধুরী পারভেজ, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন, বাংলাদেশ সেনাবাহিনী ও আনসারের উর্ধতন কর্মকর্তারা।

বুধবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত হবে সেমিফাইনাল পর্বের খেলা। আর আগামী (৮ এপ্রিল) বৃহস্পতিবার ১০ টায় অনুষ্ঠিত হবে ফাইনাল।

বিভাগীয় পর্যায় প্রাথমিক বাছাই শেষে সারা দেশ থেকে নির্বাচিত হয় ৯০ জন পুরুষ ও নারী বক্সার। তাদের নিয়ে ৯টি ইভেন্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে ২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারেনি বাংলাদেশ গেমসে।

ফলে পুরুষদের ছয়টি ইভেন্টে ৫০ জন এবং নারীদের তিনটি ইভেন্টে লড়ছেন ২২ জন বক্সার অংশ নিচ্ছেন।

চারদিন ব্যাপী খেলার পুরুষ ইভেন্টগুলো হলো- ৪৯ কেজি, ৫২ কেজি, ৫৬ কেজি, ৬০ কেজি, ৬৪ কেজি ও ৬৯ কেজি। এছাড়া নারীদের ইভেন্ট ৪৮ কেজি, ৫১ কেজি ও ৫৪ কেজি ওজন শ্রেণীতে লড়বে বক্সাররা।

ফাহিম ফয়সাল

আরো সংবাদ


AD HERE