বায়রা নেতাদের দাবি বিমান টিকিট সিন্ডিকেট চক্রের কারণেই মালয়েশিয়ায় যেতে পারেননি বহু শ্রমিক

বায়রা নেতাদের দাবি বিমান টিকিট সিন্ডিকেট চক্রের কারণেই মালয়েশিয়ায় যেতে পারেননি বহু শ্রমিক - ছবি : নিউজমিডিয়া24

মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়া এবং ৩১ হাজার কর্মীর নির্ধারিত সময়ে দেশটিতে যেতে না পারা নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। কাদের গাফিলতিতে শ্রমিকদের কপাল পুড়ল এ নিয়ে একপক্ষ অপরপক্ষকে দোষারোপ করার চেষ্টা করছেন।
তবে জনশক্তি ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত প্রবীণ এবং তরুণ মালিকরা অনেকটা জোর দিয়েই বলছেন, শেষ সময়ে আকাশ পরিবহনে ব্যাপক অরাজকতা তৈরি হওয়ার কারণেই বাংলাদেশ থেকে মালয়েশিয়া সরকারের দেয়া ৩১ মে এর ডেডলাইনের মধ্য হাজার হাজার শ্রমিক উড়োজাহাজে উঠতে পারেনি।

যদিও ব্যবসায়ীদের এমন দাবি মানতে নারাজ বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে জানা গেছে মালয়েশিয়াতে যেতে না পারা বাংলাদেশী শ্রমিকদের অনেকে ঢাকায় অবস্থান করে কিভাবে জমা দেয়া টাকাগুলো উদ্ধার করা যায়, সেটি নিয়ে দেনদরবার করার চেষ্টা করছেন। কারণ এসব শ্রমিকদের অনেকে সর্বস্ব খুইয়ে টাকাগুলো এজেন্সির মালিক, দালাল ও মালিকের প্রতিনিধির হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু এখন তাদের স্বপ্ন চাপা পড়েছে।

আরো সংবাদ


AD HERE