শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

আজ সারা দেশে বৃষ্টি আর ঝড়ো বাতাস থাকবে

আজ সারা দেশে বৃষ্টি আর ঝড়ো বাতাস থাকবে - ছবি : নিউজমিডিয়া24

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ সারা দেশ বৃষ্টি আর ঝড়ো বাতাসের কবলে থাকবে। আজ সোমবার সকাল ৮.১০ মিনিটে জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে কানাডাভিত্তিক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানিয়েছেন।

পলাশ বলেন, ঘূর্ণিঝড় রেমালের ঘূর্ণ্যমান মেঘের বৃত্তের বেশিভাগ অংশ এখনো সমুদ্রের ওপরে অবস্থান করছে। আবহাওয়র পূর্বাভাস মডেলগুলো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ধারণা করা যায় যে আগামী বুধবার সকাল পর্যন্ত এমন আবহাওয়া বিরাজ করতে পারে।

১০ নম্বর মহাবিপদ সংকেত অব্যাহত
ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে থাকার প্রেক্ষাপটে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার ২৭ নম্বর বিজ্ঞপ্তিতে অধিদপ্তর এই নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়েছে, উপকূল অতিক্রমরত রেমাল ক্রমশ উত্তর দিকে অগ্রসর হয়ে মোংলার দক্ষিণ-পশ্চিম দিক থেকে পশ্চিমবঙ্গ, খেপুপাড়া উপকূল অতিক্রম অব্যাহত রেখেছে। প্রবল ঘূর্ণিঝড়টি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে পরবর্তী ২-৩ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

আরো সংবাদ


AD HERE