যুক্তরাষ্ট্রের কাছে ফের ধরাশায়ী বাংলাদেশ, লজ্জার সিরিজ হার
- ২৪ মে ২০২৪, ১০ জৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলকদ ১৪৪৫
এই মুখ কোথায় লুকাবেন সাকিব-শান্তরা? কোথায় রাখবেন এই লজ্জা! যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার, তবুও কিনা টানা দুই ম্যাচে হেরে! প্রথম ম্যাচের হার না হয় অঘটন ছিল, তবে আজকের হারে কিছু বলার সুযোগ আছে কি আদৌ?
বৃহস্পতিবার (২৩ মে) টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ রানে হেরেছে শান্তের দল।
১৪৫ রানের মধ্যমমানের লক্ষ্য। আধুনিক ক্রিকেটে সহজলভ্যই বটে। দেখেশুনে খেললে পাড়ি দেয়ার কথা অনায়াসেই। অথচ যুক্তরাষ্ট্রের ম্যারম্যার বোলিংয়ের বিপক্ষে এই রান তুলতে গিয়েই দম ফুরালো টাইগারদের। ১৯.৩ ওভারে ১৩৮ রানেই শেষ বাংলাদেশের দৌড়।
সহজ লক্ষ্য তাড়ায় শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। সৌম্য সরকার থিতুই হতে পারেননি, তানজিদ তামিম ভালো শুরুর পরও ফিরেন ইনিংস বড় না করেই। ৪.২ ওভারে ৩০ রানে সফরকারীরা হারায় ২ উইকেট।



