শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

তুর্কি ড্রোন যেভাবে বিধ্বস্ত ইরানি হেলিকপ্টারটি খুঁজে পেল

তুর্কি ড্রোন যেভাবে বিধ্বস্ত ইরানি হেলিকপ্টারটি খুঁজে পেল - ছবি : নিউজমিডিয়া24

ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি হেলিকপ্টার দুর্ঘটনায় রোববার নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং আরো কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। পার্বত্য এলাকায় খারাপ আবহাওয়ার মধ্যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল। ফলে ইরানি কর্মকর্তারা সেটি খুঁজে পাচ্ছিলেন না। এমন প্রেক্ষাপটে ইরানের আহ্বানে সাড়া দিয়ে একটি তুর্কি ড্রোন এগিয়ে আসে। ওই ড্রোনের সহযোগিতাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছে ইরানি কর্মকর্তারা।

তুরস্ক আকিনসি ড্রোনের সাহায্যে ওই অসাধ্য সাধন করে। এই ড্রোন খুবই উঁচু দিয়ে উড়তে পারে, দীর্ঘ সময় আকাশে থাকতে পারে। ফলে ইরানি অনুরোধ আসার সাথে সাথেই কাজে নেমে পড়ে তুর্কি ড্রোন।

তুরস্কের পরিবহনমন্ত্রী আবদুলকাদির উরালুগ্লু দুর্ঘটনার খবর পেয়ে ধারণা করেছিলেন যে ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটিতে খুব সম্ভবত ট্রান্সপোন্ডার ছিল না। ফলে হেলিক্প্টারটি থেকে কোনো সিগন্যাল আসছিল না।

আরো সংবাদ


AD HERE