ইরানি প্রেসিডেন্টের সন্ধান এখনো পাওয়া যায়নি
- ২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
হেলিকপ্টার দুর্ঘটনার শিকার ইরানি প্রেসিডেন্টের সন্ধান এখনো জানা যায়নি। উদ্ধারকারীরা ব্যাপক অনুসন্ধান চালাচ্ছেন। তবে ঘন জঙ্গলেপূর্ণ পার্বত্য এলাকা এবং সেইসাথে কুয়াশা ও বৃষ্টির কারণে অনুসন্ধানকাজে ব্যাঘাত ঘটছে।
গত রোববার পূর্ব আজারবাইজান প্রদেশে দুর্ঘটনার শিকার হয় ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টারটি।
উদ্ধারকারীরা এখনো দুর্ঘটনার স্থানটি শনাক্ত করতে পারেনি বলে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পির হোসাইন কুলিবন্দ ইরানি রাষ্ট্রীয় টিভি ইরিনকে জানিয়েছেন।
এর আগে এক সামরিক কমান্ডার জানান, একটি সিগন্যাল এবং এক ক্রু সদস্যের মোবাইল ফোনের মাধ্যমে হেলিকপ্টারটির ঠিক স্থান শনাক্ত করা হয়েছে।
আরো সংবাদ
AD HERE



