কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৫
- ১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের বসন্তপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার (১৭ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে।
হাইওয়ে পুলিশের মিয়াবাজার ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বলেন, ঢাকা থেকে কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের বাসটি বসন্তপুর পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
তিনি জানান, দুর্ঘটনায় বাসটির পাঁচজন যাত্রী নিহত হয়। আহত হয় ১৫ জন। আহতদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে চৌদ্দগ্রামের ফায়ার সার্ভিসের কর্মীরা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস ও আহত ও নিহতদের উদ্ধার করে।
সূত্র : ইউএনবি



