গাজায় গণহত্যায় ইসরাইলকে সমর্থন, মার্কিন মেজরের পদত্যাগ

গাজায় গণহত্যায় ইসরাইলকে সমর্থন, মার্কিন মেজরের পদত্যাগ - ছবি : নিউজমিডিয়া24

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতি বাইডেন প্রশাসনের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন। ১ মে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। তিনি মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ ছিলেন। তিনি ইহুদি বংশোদ্ভূতও ছিলেন।

মেজর হ্যারিসন মান বলেছেন, ইসরাইল যুক্তরাষ্ট্র যে ‌প্রায় আকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে, তার প্রতিবাদে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বিভাগ (ডিআইএ) থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেন, বাইডেন প্রশাসনের ওই সমর্থনের কারণেই ইসরাইলের পক্ষে গাজার লাখ লাখ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা ও ক্ষুধায় মারতে পারছে ইসরাইল।

আরো সংবাদ


AD HERE