রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

হামাসের তীব্র প্রতিরোধ, ৪ ইসরাইলি সৈন্য নিহত

হামাসের তীব্র প্রতিরোধ, ৪ ইসরাইলি সৈন্য নিহত - ছবি : নিউজমিডিয়া24

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস শুক্রবার রাফা ও গাজা সিটিতে প্রতিরোধ জোরদার করেছে, অন্তত চার ইসরাইলি সৈন্যকে হত্যা করেছে, আরো কয়েকজনকে আহত করেছে।

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ তথ্যে জানিয়েছে, তারা ইসরাইলি সৈন্যদের ওপর গুপ্তহামলা চালিয়েছে। তারা অ্যান্ট-আর্মার ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি স্বল্প পাল্লার রকেট দিয়ে তাদের ওপর হামলা চালানোর কথা জানিয়েছে।

ইসরাইলও গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে। ফিলিস্তিনি প্রতিবেদন অনুয়ায়ী ইসরাইলি বাহিনী উত্তরে বেইত লাহিয়া, মধ্য এলাকার গাজা সিটি, মাগাজি উদ্বাস্তু শিবির, এবং আল-মুঘরাকা, খান ইউনিসের আবাসান এবং রাফায় হামলা চালিয়েছে।

ইসরাইলি হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো হালনাগাদ তথ্য প্রকাশ করেনি।

আরো সংবাদ


AD HERE