চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
- ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানে থাকা দুই পাইলট প্যারাসুটের মাধ্যমে নিচে নামতে সক্ষম হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পতেঙ্গা সৈকতের কর্নফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, বিমানবাহিনীর YAK130 ট্রেনিং ফাইটার বিমানটি পতেঙ্গা এলাকায় বিধ্বস্ত হয়। সেটি খুঁজতে ডুবুরি, ফায়ার ফাইটার, বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা কাজ করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো বিমানটি উদ্ধার করা যায়নি।
আরো সংবাদ
AD HERE



