রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

ইসরাইলকে রাফায় হামলার সবুজসঙ্কেত দিয়েছে যুক্তরাষ্ট্র!

ইসরাইলকে রাফায় হামলার সবুজসঙ্কেত দিয়েছে যুক্তরাষ্ট্র! - ছবি : নিউজমিডিয়া24

বাইডেন প্রশাসন দৃশ্যত গাজার রাফায় হামলা চালানোর জন্য ইসরাইলকে সবুজসঙ্কেত দিয়েছে। মার্কিন অনুমোদন পেয়েই ইসরাইল দৃশ্যত মিসরের সাথে থাকা রাফা সীমান্ত ক্রুসিংয়ের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

সোমবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করার কথা ঘোষণা করার পর ইসরাইল ওই হামলা শুরু করে। ইসরাইল বলছে, যুদ্ধবিরতির ব্যাপারে তাদের মূল দাবিগুলো এতে মানা হয়নি। আর হামাস বলেছে, তারা অনেক ছাড় দিয়েছে। ইসরাইল যদি হামলা অব্যাহত রাখে, তবে তারা যুদ্ধবিরতি আলোচনা থেকে সরে যাবে।

বাইডেন প্রশাসনের মুখপাত্ররা বলেছেন, ইসরাইলের রাফা অভিযান বৈধ। তবে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে হামলার ব্যাপ্তি যদি বেড়ে যায় এবং তা যদি গাজায় ত্রাণ সহায়তা পাঠানোর কাজে বাধার সৃষ্টি করে, তবে এই মূল্যায়ন বদলে যাবে।

হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ইসরাইলি কর্মকর্তারা আমাদের যা বলেছেন তা হলো, গত রাতের এই অভিযান ছিল সীমিত। এর লক্ষ্য ছিল হামাসের অস্ত্র চোরাচালান এবং তহবিল সংগ্রহের সক্ষমতা ছিন্ন করা।

পৃথক এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, এখন পর্যন্ত মনে হচ্ছে, এটি একটি সীমিত অভিযান। তবে এরপর কী হবে, তার ওপর অনেক কিছু নির্ভর করছে।

আরো সংবাদ


AD HERE