ইসরাইলের ভেতরে হামাসের রকেট হামলা, ৩ সৈন্য নিহত, আহত ১১

ইসরাইলের ভেতরে হামাসের রকেট হামলা, ৩ সৈন্য নিহত, আহত ১১ - ছবি : নিউজমিডিয়া24

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পরিচালিত এক হামলায় তিন ইসরাইলি সৈন্য নিহত এবং আরো ১১ জন আহত হয়েছে। রোববার ইসরাইরের ভেতরে এই হামলা চালানো হয়। হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে।

নিহত ইসরাইলি সৈন্যরা হলেন স্টাফ সার্জেন্ট রোবেন মার্ক মরডেচাই অ্যাসোলিন, ১৯; স্টাফ সার্জেন্ট ইদো তেস্টা, ১৯; স্টাফ সার্জেন্ট তাল শাভিত, ২১।

এই তিনজনের মৃত্যুর ফলে গাজায় ইসরাইলি হামলা শুরুর পর মোট ইসরাইলি নিহত সৈন্যের সংখ্যা দাঁড়াল ২৬৬-এ।

হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। তারা জানিয়েছে, ক্রসিং এবং এর আশপাশে জড়ো হওয়া ইসরাইলি বাহিনীকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে।

আরো সংবাদ


AD HERE