রাফায় হামলার ব্যাপারে ইসরাইলকে হুঁশিয়ারি হামাসের

রাফায় হামলার ব্যাপারে ইসরাইলকে হুঁশিয়ারি হামাসের - ছবি : নিউজমিডিয়া24

গাজা উপত্যকার রাফায় হামলা করার ব্যাপারে ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান বুধবার হিজবুল্লাহ-সমর্থিত লেবাননের আল-মানার চ্যানেলকে বলেছেন, শত্রু যদি রাফায় স্থল আগ্রাসী অভিযান চালায়, তবে আলোচনা বন্ধ হয়ে যাবে। কারণ, গুলির মধ্যে প্রতিরোধ আন্দোলন আলোচনা চালায় না

হামদান আরো বলেন, হামাসের প্রতিরোক সক্ষমতা এখনো উচ্চ পর্যায়ের রয়েছে। প্রতিরোধ আন্দোলন এখনো দারুণ আছে। আর একইসময়ে জায়নবাদী এলিট ব্রিগেডগুলো গাজা উপত্যাকায় ধরে পড়ছে।

তিনি আরো বলেন, ইসরাইলি শত্রুরা তাদের সক্ষমতা নিয়ে বাজি ধরেছে। তবে প্রতিরোধ আন্দোলন প্রস্তুতি নিচ্ছে।

হামদান নিশ্চিত করেন যে হামাদের দুই নেতা মোহাম্মদ দেইফ এবং ইয়াহিয়া সিনওয়ারের সাথে স্থায়ী যোগাযোগ আছে। তারা মাঠের পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন।

আরো সংবাদ


AD HERE