কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভবন দখল করে হিন্দ হল নামকরণ বিক্ষোভকারীদের
- ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবন বিক্ষোভকারীরা মঙ্গলবার ভোরে দখল করে নিয়েছে। বিক্ষোবকারীরা দখল করা ভবনের প্রবেশপথ আটকে দেয় এবং ভবনের জানালা দিয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করে। যুক্তরাষ্ট্রব্যাপী ইসরাইল-হামাস যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ ছড়িয়ে পড়ার পর সর্বশেষ এই বিশ্ববিদ্যালয়ের দখলের খবর এলো। বিক্ষোভকারীরা হ্যামিল্টন হলের নতুন নাম রেখেছে হিন্দ হল। ছয় বছরের নিহত ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের স্মরণে তারা এই সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, ১৯৬৮ সালে নাগরিক অধিকার এবং ভিয়েতনাম যুদ্ধবিরোধী বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা যে কয়েকটি হল দখল করেছিল, তার অন্যতম ছিল এই হ্যামিল্টন হল।
আরো সংবাদ
AD HERE



