রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মহানবী সা:-এর আদর্শ

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মহানবী সা:-এর আদর্শ - ছবি : নিউজমিডিয়া24

আজ থেকে প্রায় সাড়ে চৌদ্দ শ’ বছর আগে পৃথিবী তখন জাহিলিয়াতের অতল গহ্বরে ডুবে গিয়েছিল। আদর্শহীন সমাজ ডুবেছিল ধ্বংসের দ্বারপ্রান্তে। কোথাও ছিল না সামান্য স্বস্তি, পথ চলার মতো যৎসামান্য জ্যোতি। সর্বোপরি চতুর্দিকে শুধু অতৃপ্তির হাহাকার আর সীমাহীন হতাশা। বর্বরতার চরম সীমায় উপনীত এই বিপর্যস্ত সমাজব্যবস্থা থেকে মুক্তির প্রত্যাশায় প্রহর গুণছিল পৃথিবী। এমনি এক যুগসন্ধীক্ষণে ৫৭০ খ্রিষ্টাব্দের ২০ এপ্রিল ৮ কিংবা ১২ রবিউল আউয়াল সোমবার সুবেহ সাদিকের শুভ মুহূর্তে মক্কার কুরাইশ বংশে আব্দুল্লাহর ঔরসে মা আমেনার কোল আলো করে আবির্ভূত হলেন মানবজাতির পরম ও চরম আদর্শ, স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, শান্তির প্রতীক, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সা:।

মানবসমাজের সর্বাঙ্গীন কল্যাণের লক্ষ্যে আল্লাহ তায়ালা শান্তির বাণীবাহক ও দূতস্বরূপ রাসূলুল্লাহ সা:-কে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি মানবগোষ্ঠীর প্রতি সত্য প্রচারে নিবিষ্ট হন এবং তাদের সরল, সঠিক ও শান্তির পথে পরিচালিত করেন। যাতে তারা জীবনে সফলতা অর্জন করতে পারে আর ইহকালীন শান্তি ও পারলৌকিক সৌভাগ্য লাভ করতে সক্ষম হয়। নবী করিম সা:-কে শান্তি, মুক্তি, প্রগতি ও সামগ্রিক কল্যাণের জন্য বিশ্ববাসীর রহমত হিসেবে আখ্যায়িত করে পবিত্র কুরআনে বলা হয়েছে- ‘আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতরূপে প্রেরণ করেছি।’ (সূরা আল-আম্বিয়া, আয়াত-১০৭)

আরো সংবাদ


AD HERE