গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
- ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার মুলাইদ গ্রামের মো: ফারুক খানের বহুতল ভবনের নিচতলার এক কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন শেরপুর জেলার ঝিনাইগাতি থানার হলদি গ্রামের মো: মফিজুল হকের ছেলে মো: ইসরাফিল (১৭) ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার পস্তারি গ্রামের আবুল কাশেমের মেয়ে মোসা. রোকেয়া খাতুন (১৫)।
জানা গেছে, প্রেম করে পরিবারের অমতে ৭-৮ মাস আগে তারা বিয়ে করেছিল।
আরো সংবাদ
AD HERE



