মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণ কৃষকের মধ্যে সাড়া

মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণ কৃষকের মধ্যে সাড়া - ছবি : নিউজমিডিয়া24

ক্ষতি ১০ শতাংশে নামানো গেলে আমদানি করতে হবে না

এক মণ পেঁয়াজ ঘরে রাখলে স্বাভাবিক নিয়মেই ১৫ কেজি কমে। আর যদি কোনো কারণে পচন ধরে তাহলে তো কথায়ই নেই। ৪০ শতাংশ পর্যন্ত নষ্ট হয় বা ওজন কমে। তাই ঘরে বেশি দিন পেঁয়াজ সংরক্ষণ করে রাখা যায় না। লাভ তো দূরের কথা, লোকসানে পড়তে হয়। এবার কৃষি বিপণন অধিদফতর একটা ‘মডেল ঘর’ তৈরি করে দিয়েছে। প্রায় ৮৫০ মণ পেঁয়াজ পেয়েছি। মডেল ঘরে সংরক্ষণ করেছি প্রায় ৪৫০ মণ। বাকি পেঁয়াজ শোয়ার ঘর বা আগের মতোই রেখেছি। দেড় দুই মাস হচ্ছে, মনে হচ্ছে মডেল ঘরের পেঁয়াজ খুব বেশি নষ্ট হবে না। কথাগুলো বলছিলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শানপুকুরিয়া গ্রামে আলফাজ হোসেন। উচ্চশিক্ষা গ্রহণের পর একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন তিনি। চাকরি করলেও তার মন মননে কৃষির প্রতি টান। তাই চাষাবাদও চালিয়ে যান। ১৫ বছর চাকরি করার পর তা ছেড়ে দিয়ে এখন তিনি পুরোপুরি কৃষিতে মনোনিবেশ করেছেন। পেঁয়াজসহ বিভিন্ন ফসল চাষ করছেন। পাশাপাশি একজন মৎস্যচাষিও তিনি।

আরো সংবাদ


AD HERE