গাজার অর্ধেক জনসংখ্যা অনাহারে : জাতিসঙ্ঘ
- ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
গাজার অর্ধেক জনসংখ্যা ‘অনাহারে’ এবং তাদের যে সাহায্য দেয়া হচ্ছে তা বিশার সমুদ্রে এক ফোঁটা পানির মতো বলে জানিয়েছে জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ডব্লিউএফপি বলেছে গাজার জনসংখ্যার অর্ধেক আনুমানিক ২ দশমিক ৩ মিলিয়ন মানুষ অনাহারে রয়েছে।
সংস্থাটি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছে, ডব্লিউএফপি যখন প্রতি মাসে গাজায় ১ মিলিয়নেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করছে, তখন প্রয়োজন এতটাই তীব্র ছিল যে- এই ধরনের প্রচেষ্টা ‘প্রয়োজনের তুলনায় সাগরে এক ফোঁটা পানির মতো’।
আরো সংবাদ
AD HERE



