শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

ঈদের ছুটিতে ঘুরে আসুন অপরূপ মিরসরাই

ঈদের ছুটিতে ঘুরে আসুন অপরূপ মিরসরাই - ছবি : নিউজমিডিয়া24

বন্দী জীবন থেকে ছুটি পেলে কার না মন চায় একটু ঘুরে বেড়াতে। আর তা যদি হয় ঈদের ছুটি তাহলে তো কথা নেই। তাই এবারের ঈদের ছুটিতে বেড়াতে যেতে পারেন পর্যটন স্পটের সৌন্দর্যভূমি খ্যাত চট্টগ্রামের মিরসরাইয়ে। পাহাড়-সমুদ্রবেষ্টিত এই উপজেলার বিভিন্ন পর্যটন স্পট যেন সৌন্দর্যের পসরা সাজিয়ে অপেক্ষায় রয়েছে পর্যটকদের বরণ করতে।

এখানে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া সেচ প্রকল্প, দেশের ৬ষ্ঠ সেচ ও প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প মুহুরী প্রজেক্ট, আট স্তর বিশিষ্ট জলপ্রভাত খৈয়াছড়া ঝরনা, রূপসী ঝরনা, বাওয়াছড়া প্রকল্প, বোয়ালিয়া ঝরনা, নাপিত্তাছড়া ঝরনা, ডোমখালী সমুদ্র সৈকত, হিলসডেল মাল্টি ফার্ম, আরশিনগর ফিউচার পার্ক ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের বসুন্ধরা পয়েন্ট। ঈদের ছুটিতে প্রকৃতির অতি কাছাকাছি যে যেতেই হবে। অপার সৌন্দর্যমণ্ডিত প্রকৃতির সাথে এবার ঈদে তাই এখানকার মুখরিত জনপদ হয়ে উঠবে আরও মুখর।

আরো সংবাদ


AD HERE