ঈদের আগে এমভি আব্দুল্লাহর বন্দী নাবিকরা কি বাড়ি ফিরতে পারবেন
- ০২ এপ্রিল ২০২৪, ১৯ চৈত্র ১৪৩০, ২২ রমজান ১৪৪৫
বাংলাদেশী মালিকানাধীন মালবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাইয়ের পর তিন সপ্তাহ পার হতে চললো। সোমালি জলদস্যুদের হাতে বন্দী জাহাজটির নাবিকরা ঈদের আগে পরিবারের কাছে ফিরতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
যদিও জাহাজটির মালিকপক্ষ বলছে, নাবিকদের দ্রুত মুক্ত করতে তারা সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে।
এমভি আব্দুল্লাহ ছিনতাইয়ের পর প্রথম আট দিন ভয়াবহ উদ্বেগ-উৎকণ্ঠায় কেটেছে বন্দী নাবিকদের পরিবারগুলোর।
নয় দিনের মাথায় সোমালি জলদস্যুরা এমভি আব্দুল্লাহর মালিকপক্ষ কবির গ্রুপের সাথে যোগাযোগ করলে কিছুটা আশার আলো দেখতে পায় তারা।
আরো সংবাদ
AD HERE



