মুন্সিগঞ্জে সুপারবোর্ড কারখানার আগুন নিয়ন্ত্রণে, পুরোপুরি নেভেনি

মুন্সিগঞ্জে সুপারবোর্ড কারখানার আগুন নিয়ন্ত্রণে, পুরোপুরি নেভেনি - ছবি : নিউজমিডিয়া24

রাতভর চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে মুন্সিগঞ্জের গজারিয়ার সুপারবোর্ড কারখানার আগুন। তবে পুরোপরি আগুন নেভেনি।

গতকাল রোববার বিকেল থেকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে এখন আগুন নির্বাপনে কাজ করছে পাঁচটি ইউনিট।

সোমবার সকালে ফায়ার সার্ভিসের গজারিয়া ইউনিটের স্টেশন অফিসার রিফাত মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দমকল বাহিনীর অনবরত চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আর আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। তবে বিপুল পরিমাণ পাটকাঠি ও কাঠজাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন পুরোপুরি নির্বাপন করা যাচ্ছে না। আরো সময় প্রয়োজন। পাশের মেঘনা নদী থেকে অনবরত পানি ছোঁড়া হচ্ছে ঘটনাস্থলে।


আরো সংবাদ


AD HERE