ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ - ছবি : নিউজমিডিয়া24

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রোববার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। চলবে ৩০ মার্চ পর্যন্ত।

চাঁদ দেখা সাপেক্ষে ১১ এপ্রিল ঈদ হবে ধরে নিয়ে এবারের ঈদযাত্রার সূচি সাজানো হয়েছে। টিকিট বিক্রি হবে ১০, ১১ ও ১২ এপ্রিলের।

এবারো ঈদযাত্রার কোনো টিকিট কাউন্টারে বিক্রি করা হবে না। অনলাইন প্ল্যাটফরম থেকেই শতভাগ টিকিট বিক্রি করা হবে। এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, রেলসেবা অ্যাপ ও সহজ ডটকমের প্ল্যাটফরম থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

গতকাল শনিবার কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবে।


আরো সংবাদ


AD HERE