রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

পুরান ঢাকার আগুন নিয়ন্ত্রণে

পুরান ঢাকার আগুন নিয়ন্ত্রণে - ছবি : নিউজমিডিয়া24

রাজধানীর পুরান ঢাকার চকবাজার ইসলামবাগ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এই আগুন লাগে।
এদিকে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আগুনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় আমাদের কাছে খবর আসে চকবাজার ইসলামবাগে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে।

আরো সংবাদ


AD HERE