শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

সাভারে গরুর গোস্তের মূল্য ৬৫০ টাকা নির্ধারণে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছে

সাভারে গরুর গোস্তের মূল্য ৬৫০ টাকা নির্ধারণে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছে - ছবি : নিউজমিডিয়া24

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সাভার পৌরসভা নির্ধারিত ৬৫০ টাকা দরে গরুর গোস্ত বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে। এরপর প্রথম দিনই বুধবার সাভার বাজার বাসস্ট্যান্ডসহ অধিকাংশ ওয়ার্ডে গোস্তের দোকান বন্ধ ছিল।

পৌর এলাকার বাসস্ট্যান্ডের বড় গোস্তের দোকান শুক্কুর আলীর দোকানও ছিল বন্ধ। শুধুমাত্র গোস্ত ব্যবসায়ী সমিতির সভাপতি রবিউল ইসলাম রবির দোকানে গরু জবাই হয় এবং পৌরসভার নির্ধারিত দরে ৬৫০টাকা করে বিক্রি করা হয়। বাসস্ট্যান্ডের মিঠুর দোকানে গরু জবাই হলেও পৌরসভার নির্ধারিত দরে বিক্রি না করে সাবেক মূল্য ৭৫০ টাকা দরে বিক্রি করা হয়। দোকান বন্ধ থাকায় গোস্ত ক্রয় করতে আসা রোজাদার ক্রেতারা বিপাকে পড়েন।

সাভার উপজেলা গোস্ত ব্যবসায়ী সমিতির সভাপতি মো: রবিউল ইসলাম রবি নয়াদিগন্তকে জানান, আমি যেহেতু গোস্ত ব্যবসায়ী সমিতির সভাপতি, সে জন্য সরকারের বাইরে কিছু করতে পারি না। আমি একটি গরু জবাই করে ৬৫০ টাকা দরে বিক্রি করেছি। কর্মচারীর খরচ দেয়ার পর একটি গরুর গোস্ত বিক্রি করে ২২ হাজার টাকা লোকসান হয়েছে।

গোস্ত ব্যবসায়ী মিঠু জানান, আমি দোকান খোলা রেখেছি। এদিন চর্বি দিয়ে নির্ধারিত ৬৫০টাকা দরে বিক্রি করেছি। আর চর্বি ছাড়া পূর্বের মূল্য ৭৫০ টাকা দরে বিক্রি করেছি।


আরো সংবাদ


AD HERE