রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

সাগরে তেল গ্যাসের জন্য আন্তর্জাতিক দরপত্র, কী করতে চাইছে সরকার?

সাগরে তেল গ্যাসের জন্য আন্তর্জাতিক দরপত্র, কী করতে চাইছে সরকার? - ছবি : নিউজমিডিয়া24

প্রায় সাত বছর পর বাংলাদেশের সাগরে তেল গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে চব্বিশটি ব্লকের জন্য আন্তর্জাতিক দরপত্র আহবান করল বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিবিসি বাংলাকে বলেছেন দ্রুততর সময়ের মধ্যে আহরণের কাজ শুরুর লক্ষ্য নিয়ে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়ে আন্তর্জাতিক দরপত্র আহবান করা হয়েছে এবং প্রতিযোগিতা নিশ্চিত করতে তারা বিদেশি পত্রিকাতেও বিজ্ঞাপন দিচ্ছেন।

যদিও এর আগেও বিভিন্ন সময়ে বিদেশি নানা কোম্পানি সমুদ্রে গ্যাস আহরণের কাজ পেলেও তাদের একটি ছাড়া বাকিরা খনন পর্যায় থেকেই বিদায় নিয়েছিল।

হামিদ বলছেন এবার দরপত্র মূল্যায়ন শেষে কাজ দেওয়ার পর সংশ্লিষ্ট কোম্পানিগুলো জরিপ-সহ নানা ধাপ অতিক্রম করে তেল গ্যাস পেলে তার পরিমাণ জানতে ও আহরণের কাজ শুরু করতে ৮-১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে।

প্রসঙ্গত, বাংলাদেশের সাগরে মোট ২৬টি ব্লক নির্ধারণ করেছে সরকার, যার মধ্যে পনেরটি গভীর সমুদ্রে আর এগারটি অগভীর সমুদ্রে। এর মধ্যে দুটি ব্লকে অনুসন্ধানের কাজ করছে ভারতীয় প্রতিষ্ঠান ওএনজিসি।

পেট্রোবাংলা বলছে মূলত বাংলাদেশের সমুদ্রে একটি জরিপ পরিচালনা এবং ২০২৩ সালে উৎপাদন অংশীদারিত্ব চুক্তি - অফশোর মডেল প্রকাশের পর তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য পরিচিতি আছে এমন কোম্পানিগুলোর মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে মনে করছেন তারা।

আরো সংবাদ


AD HERE