রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

রাবিতে বিলম্বে যাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ও অন্যান্য প্রশ্ন নিয়ে যা বলছে কর্তৃপক্ষ

রাবিতে বিলম্বে যাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ও অন্যান্য প্রশ্ন নিয়ে যা বলছে কর্তৃপক্ষ - ছবি : নিউজমিডিয়া24

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত সময়ে ট্রেনে উঠেও গন্তব্যে পৌঁছাতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ৫ মার্চ, তার মূল কারণ ছিল রেললাইনের ত্রুটিজনিত কারণে আগের রাতে ট্রেনটির ঢাকায় আসতে বিলম্ব হওয়া এবং যাত্রার দিন ইঞ্জিনে হঠাৎ ত্রুটি দেখা দেয়া। বাংলাদেশের রেল কর্তৃপক্ষ এমনটা জানিয়েছে।

রাবি কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনে রাজশাহী পৌঁছানোর পর কেউ কেউ বিলম্বে পরীক্ষার হলে প্রবেশ করলেও কেউ কেন্দ্রে গিয়েও পরীক্ষা দিতে পারেনি এমন কোনো তথ্য তাদের জানা নেই।

আরো সংবাদ


AD HERE