বিইআরসির এলপি গ্যাস মূল্য মানছে না কেউ
- ০৪ মার্চ ২০২৪, ২০ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৫
তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য প্রতি মাসেই ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কিন্তু বিইআরসির ঘোষিত এ মূল্য কেউ মানছে না। বাড়তি মূল্যই পরিশোধ করতে হচ্ছে ভোক্তাদের। গত মাসের শুরুতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা করা হয়েছিল। কিন্তু বাজারে কোনো কোম্পানির গ্যাসই এ দামে পাওয়া যায়নি। সর্বনি¤œ ১ হাজার ৬০০ টাকা থেকে ১ হাজার ৭০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এমনি পরিস্থিতিতে গতকাল আবারো ৮ টাকা বাড়িয়ে দাম ১ হাজার ৪৮২ টাকা পুনর্নির্ধারণ করেছে বিইআরসি। নতুন এ দর গতকাল সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে।
আরো সংবাদ
AD HERE



