ফিলিস্তিনি নারীদের ধর্ষণ করছে ইসরাইলি সৈন্যরা : জাতিসঙ্ঘ বিশেষজ্ঞ
- ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭ ফাল্গুন ১৪৩০, ০৯ শাবান ১৪৪৫
গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি নারী ও মেয়েদের বিরুদ্ধে জঘন্য মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য অভিযোগ প্রশ্নে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসঙ্ঘ বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা বলেন, ফিলিস্তিনি নারীদের নির্বিচারে হত্যা, আটক, ধর্ষণ বা যৌন সহিংসতার হুমকি দেয়া হচ্ছে। তারা আরো বলেন, এসব অভিযোগ আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইরে মারাত্মক লঙ্ঘন এবং আন্তর্জাতিক ফৌজদারি আইনের আওতায জঘন্য অপরাধ-তুল্য বিবেচিত হতে পারে, যা রোম চুক্তির অধীনে বিচারযোগ্য।
বিশেষজ্ঞরা অপরাধীদের জবাবদিহির আওতায় আনার জন্য এবং ঘটনার শিকার পরিবারগুলোর পূর্ণ প্রতিকার ও ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করার আহ্বান জানান।
আরো সংবাদ
AD HERE



