শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

মাদ্রাসাশিক্ষককে হত্যার পর বালুচাপা, পরকীয়া প্রেমিকাসহ আটক ৩

মাদ্রাসাশিক্ষককে হত্যার পর বালুচাপা, পরকীয়া প্রেমিকাসহ আটক ৩ - ছবি : নিউজমিডিয়া24

টাঙ্গাইলের ভূঞাপুরে পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে মাদ্রাসাশিক্ষককে ডেকে নিয়ে বালুচাপা দিয়ে হত্যার ঘটনায় পরকীয়ার প্রেমিকা ও তার স্বামীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সারপলশিয়া এলাকায় অভিযুক্ত জাহানারা ওরফে জয়নব বেগমের ঘরের পাশে বালুর নিচ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ওই তিনজনকে আটক করা হয়।

নিহত আব্দুল হক (৫৮) উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে এবং পলশিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।


আটকরা হলেন, উপজেলার সারপলশিয়া এলাকার প্রেমিকা জাহানারা বেগম (৩৮) তার স্বামী আব্দুল বারেক (৪৮) এবং একই এলাকার সবুরের ছেলে ফারুক (২৫)। আটকরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন।

আরো সংবাদ


AD HERE