আগুনঝরা পলাশে রঙিন অরণ্য

আগুনঝরা পলাশে রঙিন অরণ্য - ছবি : নিউজমিডিয়া24

বসন্ত মানেই চারপাশে কচি সবুজ পাতা আর বাহারি রঙিন ফুলের সমারোহ। আর ফুল মানেই রঙের মিলন মেলা। তাই তো ফাগুনের শুরুতেই প্রকৃতি পেয়েছে বসন্তের ছোঁয়া। শীতের জরাজীর্ণ শুকনো পাতার মড়মড় শব্দকে পেছনে ফেলে সবাই সাদরে বরণ করেছে ঋতুরাজ বসন্তকে। আর প্রকৃতিতে আগুন ঝরা পলাশ ফুল জানান দিচ্ছে বসন্তের উপস্থিতি। এই সময় পলাশ ফুলের সৌন্দর্য দূর থেকে আগুনের মতো জ্বলতে দেখা যায়। রক্তঝরা ফুলের মেলায় পাখিদের কলতানে মুখরিত চারিদিক। বসন্ত এলেই সবার হৃদয় মাঝে দোলা দেয় এই পলাশ ফুল। এ যেন বসন্তে পলাশের রাজত্ব।

পলাশের রক্তরাঙা আভা কবি সাহিত্যিকদের মনেও দোলা দিয়ে যায়। তাই তো কবিরা পলাশের রূপ বর্ণনা দিয়েছেন নানাভাবে, কেউ কবিতায় আবার কেউবা গানের সুরে।

আরো সংবাদ


AD HERE