পাকিস্তানে নওয়াজ-বিলাওয়াল জোট ইমরান খান সমর্থকদের বিক্ষুব্ধ করে তুলতে পারে

পাকিস্তানে নওয়াজ-বিলাওয়াল জোট ইমরান খান সমর্থকদের বিক্ষুব্ধ করে তুলতে পারে - ছবি : নিউজমিডিয়া24

পাকিস্তানের নির্বাচনের ইমরান খানের সমর্থক স্বতন্ত্র প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করার পরও সরকার গঠন করতে পারছেন না।

এ অবস্থায় জোট সরকার গঠনে একে অপরকে সহযোগিতা করতে সম্মত হয়েছে নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তান মুসলিম লিগ (পিএমএলএন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পিএমএলএন এবং বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পিপিপি একটি বিবৃতি দিয়ে বলেছে যে- দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে তারা একসাথে কাজ করার পরিকল্পনা করেছে।

শেষ পর্যন্ত যদি তারা জোট সরকার গঠন করে, তাহলে সেটি ইমরান খানের সমর্থকদের বিক্ষুব্ধ করে তুলতে পারে।

খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) এবারের নির্বাচনে অংশ নিতে বাধা দেয়া হয়েছে। তাই দলটির বেশিরভাগ প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।


আরো সংবাদ


AD HERE