শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

মিয়ানমারের সংঘাত অভ্যন্তরীণ বিষয় : কাদের

মিয়ানমারের সংঘাত অভ্যন্তরীণ বিষয় : কাদের - ছবি : নিউজমিডিয়া24

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারে চলমান সংঘাত তাদের অভ্যন্তরীণ। আমাদের সাথে তাদের এ নিয়ে কোন বিরোধ নেই।তিনি বলেন, ‘মিয়ানমারে ৫৪টা এথনিক কমিউনিটি আছে। বিভিন্ন জায়গা তারা অলরেডি দখল করে নিয়েছে। তাদের সেনাবাহিনীর সাথে অন্য গোষ্ঠীর এটা কনফ্লিক্ট। আমাদের সাথে তাদের (মিয়ানমার) কোনো বিরোধ নেই।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিকভাবে সমাধানের প্রয়াস চলছে। শুধু মিয়ানমার নয়, আমরা কারো সাথে যুদ্ধে জড়াতে চাই না। যেকোনো সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে আমাদের সিদ্ধান্ত আছে।

তিনি বলেন, বাংলাদেশের সাথে যদি মিয়ানমারের দ্বন্দ্বের কোনো বিষয় আসে তাহলে জাতিসঙ্ঘের দৃষ্টি আকর্ষণ করব। আন্তর্জাতিক ফোরাম আছে। জাতিসঙ্ঘ যেহেতু আছে তাদেরও একটা ভূমিকা থাকবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্ত যা ঘটছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। তাদের অভ্যন্তরীণ কনফ্লিক্ট সীমান্ত পর্যন্ত গড়াচ্ছে। তাদেও গোলা, মর্টার সেল ছিটকে পড়ছে আমাদের এখানে। আমাদের দেশের দুজন নাগরিক মারা গেছে।

আরো সংবাদ


AD HERE