ইসরাইলের সাথে বন্দী বিনিময়, গুরুত্বপূর্ণ নেতাদের মুক্তি দাবি হামাসের
- ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০ মাঘ ১৪৩০, ২১ রজব ১৪৪৫
গাজা উপত্যকায় ইসরাইলের সাথে দীর্ঘ যুদ্ধবিরতির প্রস্তাবটি পর্যালোচনা করছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা ইসরাইলের সাথে বন্দী বিনিময়ের সময় স্থায়ী যুদ্ধবিরতি এবং গুরুত্বপূর্ণ কয়েকজনসহ সকল ফিলিস্তিনির মুক্তির দাবির ব্যাপারে এখনো অনড় রয়েছে বলে জানা গেছে। কাতার, যুক্তরাষ্ট্র, মিসর এই প্রস্তাব তৈরী করেছে। ইসরাইলও প্রস্তাবটি মোটামুটিভাবে মেনে নিয়েছে। তবে এই প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির কথা নেই।
আরো সংবাদ
AD HERE



