রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

ইরানি টার্গেটে হামলার পরিকল্পনা অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইরানি টার্গেটে হামলার পরিকল্পনা অনুমোদন যুক্তরাষ্ট্রের - ছবি : নিউজমিডিয়া24

সিরিয়া ও ইরাকে অবস্থিত ইরানি টার্গেটগুলোতে সিরিজ হামলার পরিকল্পনা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। কর্মকর্তারা বিবিসির ইউএস পার্টনার সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা বলেন, কয়েক দিন ধরে হামলা হবে। আবহাওয়ার ওপর ভিত্তি করে হামলার সময় নির্ধারণ করা হবে।

সিরিয়া সীমান্তের কাছে জর্ডানে এক ড্রোন হামলায় তিন মার্কিন সৈন্য নিহত হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গ্রুপকে দায়ী করেছে। ইসলামিক রেসিস্ট্যান্স ইন ইরাক নামের ওই গ্রুপটিকে ইরানের রেভ্যুলুশনারি গার্ড বাহিনী অস্ত্র প্রদান, তহবিল সরবরাহ এবং প্রশিক্ষণ দিয়ে থাকে বলে অভিযোগ করা হয়েছে।


আরো সংবাদ


AD HERE